রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ মাসের শিশুকে নিয়ে উধাও প্রতিবেশী নারী

অভিযুক্ত নারী শিউলী বেগম। ছবি : কালবেলা
অভিযুক্ত নারী শিউলী বেগম। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় সাত মাস বয়সী এক কন্যাশিশুকে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত নারী শিউলী বেগম উপজেলার দানগাছি গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জাহিদ হাসানের মেয়ে জবাইদা আক্তারকে কোলে নিয়ে আদর করছিলেন প্রতিবেশী শিউলী বেগম। একপর্যায়ে শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে যান তিনি। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুসহ ফিরে না আসায় সন্দেহের সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে।

পরে শিশুটির মা সুরাইয়া আক্তার ইতি মেয়েকে আনতে গিয়ে দেখেন শিউলী বাড়িতে নেই। এরপর আশপাশের এলাকা, অটোরিকশা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ডে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি থানায় জানানো হয়।

কান্নাজড়িত কণ্ঠে সুরাইয়া আক্তার বলেন, শিউলী প্রায়ই আমার মেয়েকে কোলে নিতেন। এভাবে নিয়ে যাবেন, তা কখনো ভাবিনি। আমি শুধু আমার মেয়েকে সুস্থভাবে ফিরে পেতে চাই।

শিশুটির বাবা জাহিদ হাসান অভিযোগ করে জানান, থানায় গিয়ে ওসি না থাকায় প্রথমে তাদের সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ নেওয়া হয়নি। তবে পরে থানা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, অভিযুক্ত শিউলী বেগমের নিজেরও দুটি সন্তান রয়েছে। তিনি কিছুদিন আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় দেড় মাস আগে সন্তানদের নিয়ে বাগমারার দানগাছিতে স্বামীর বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি তার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল বলেও জানান তারা। ঘটনার সময় তিনি নিজের মোবাইল বাড়িতে রেখে গেছেন।

শিউলীর স্বামী বিদ্যুৎ হোসেন জানান, তিনি গাজীপুরে অবস্থান করছেন এবং ঘটনার কথা শুনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X