রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে বাস চলাচল শুরু

রাজশাহী থেকে চলাচলকারী দূরপাল্লার বাস। ছবি : কালবেলা
রাজশাহী থেকে চলাচলকারী দূরপাল্লার বাস। ছবি : কালবেলা

রাজশাহী ও নাটোরের মালিকদের দ্বন্দ্বের জেরে দূরপাল্লার বাস চলাচল বন্ধের একদিন পর চলাচল শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে রাজশাহী-নাটোরের বাস মালিকদের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

জানা গেছে, বুধবার দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী-নাটোর দুই জেলারা বাস মালিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই জেলার বাস নিয়ে বিদ্যমান সমস্যাগুলো উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনার একপর্যায়ে বাস চলাচল নিয়ে দুপক্ষ সম্মত হয়। এরপরই দুই জেলারা বাস চলাচল শুরু হয়।

বাস মালিক ও সংগঠনের নেতাকর্মীরা জানান, যেহেতু একদিন বাস চলাচল বন্ধ ছিল। কখন বাস চলাচল স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছেনা। বাস চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে। বাস কাউন্টারগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে। তারা টিকিট বিক্রি ও যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী ও নাটোরের বাস মালিক সংগঠনের নেতারা সভায় ছিলেন। তাদের দাবি যে গাড়িটা নিয়েসে বিষয়ে আমরা ৫ দিনের সময় নিয়েছি, একটা ব্যাবস্থা হবে। আমরা তাদের বলেছি কোনো অবস্থাতেই গাড়ি বন্ধ হবে না। ঢাকা কোচ বন্ধ হবে না। যা হবে সব টেবিলে কথা হবে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে পরদিন বুধবার দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী ও নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X