চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত কবির খান। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত কবির খান। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কবির খানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ২৯ ঘণ্টার মাথায় ঢাকার দোহার উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল দোহার থানা পুলিশের সহযোগিতায় হরিচন্ডি গ্রামে অভিযান পরিচালনা করে। অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে চরভদ্রাসন থানায় নিয়ে আসা হয়।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় কবির খানকে গ্রেপ্তার করে হাতকড়া পরায় পুলিশ। তাকে মোটরসাইকেলে তোলার সময় তার ভাই সূর্য খানসহ ১৫-২০ জন অনুসারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই রফিকুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে কবির খান হাতকড়াসহ পালিয়ে যান। পরবর্তীতে তার ফেলে যাওয়া হাতকড়াটি একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশ থানায় জমা দেয়।

পুলিশ আরও জানিয়েছে, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মো. রফিকুজ্জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নতুন একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে আগের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার নতুন মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১০

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১১

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১২

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৩

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৪

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৫

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৬

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৭

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৮

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৯

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

২০
X