চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন

দুপুরে নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন ব্যারিস্টার খোকন। ছবি : কালবেলা
দুপুরে নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন ব্যারিস্টার খোকন। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মমিনপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

চলতি অর্থ বছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনর্খনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনর্খননের ফলে মমিনপুরসহ আশপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘২৪-এর ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে আমরা খাল দখলমুক্ত করতে কাজ করেছি। পানির প্রবাহ ঠিক রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। খালের ওপর অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।’

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, ‘অবৈধ দখল মুক্ত করে পর্যায়ক্রমে সব খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনেক জায়গায় খাল ভরাট হয়ে জমিন হয়ে গেছে। আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় ভারত, নেপাল, উত্তরাঞ্চল থেকে আসা পানি নামার জন্য ছোট-বড় খালের প্রয়োজনীয়তা অপরিসীম। পানি নামতে না পারলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। বন্যা নিয়ন্ত্রণ, কৃষি কাজ এবং মাছ উৎপাদনে খালের গুরুত্ব বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন ও পুনর্খননের কর্মসূচি গ্রহণ করেছেন। কোনো অবৈধ শক্তি এই মহতী কর্মসূচি বন্ধ করতে পারবে না।’

খাল খনন উদ্বোধন শেষে মমিনপুর দাখিল মাদ্রাসা মাঠে একটি উদ্বোধনী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মমিনপুর এলাকা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

১০

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১১

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১২

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৪

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৬

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৭

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৮

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৯

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

২০
X