ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিপন্থি আইনজীবীদের নিরঙ্কুশ জয়

বিএনপিপন্থি আইনজীবীদের নিরঙ্কুশ জয়। ছবি : কালবেলা
বিএনপিপন্থি আইনজীবীদের নিরঙ্কুশ জয়। ছবি : কালবেলা

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য। জামায়াতপন্থি আইনজীবীরা কোনো পদেই জয়ী হতে পারেনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর ভোট গণনার পর শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবু রেজা ফজলুল হক বাবলু ও সহকারী প্রিসাইডিং অফিসার সাজ্জাদুর রহমান আকন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির আহব্বায়ক (অ্যাডহক কমিটি) অ্যাডভোকেট আব্দুল বারি।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

বিএনপিপন্থি আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর ইমরান আলী পাবেল, অ্যাডভোকেট এ কে এম মইনুল হোসেন মিলন, সহসম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান, রাইসুল ইসলাম, অডিটর পদে শরিফুল ইসলাম সোহাগ নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ রেজাউল করিম, শাহিন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী, সামির আল রশিদ বিপ্লব।

এ নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X