ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফাইনাল খেলার উদ্বোধন করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ফাইনাল খেলার উদ্বোধন করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

খেলা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সমাজে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি আলহাজ শফিকুর রহমান কিরণ বলেন, এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত মনোভাব গড়ে তোলে, যা একটি সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক।

উদ্বোধনের পর হুইপ মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু মাঠে উপস্থিত সাধারণ দর্শকদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় এবং উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শফিকুর রহমান কিরণ (সংসদ সদস্য, শরীয়তপুর-২), জনাব সরদার এ কে এম নাসির উদ্দিন কালু (প্রশাসক, জেলা পরিষদ, শরীয়তপুর)।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মিজ তাসহিনা বেগম (জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা।

খেলা শেষে ডিএমখালী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী ও রানার-আপ রামভদ্রপুর ইউনিয়ন ফুটবল একাদশ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১০

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১১

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১২

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৩

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৪

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৭

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৮

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৯

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

২০
X