সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশু হলো, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের জামিল আহমদের ৯ মাস বয়সী ছেলে তাহা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের সরল মিয়ার ৯ মাস বয়সী শিশু মেয়ে ওয়াজিয়া।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন, সিলেটে হামের প্রকোপ বেড়েছে। বর্তমানে হাসপাতালে ৫-৬ জন শিশু ও একজন আশঙ্কাজনক প্রাপ্তবয়স্ক ভর্তি আছেন এবং সকালে পিআইসিইউতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি জানান, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে, আক্রান্তকে আলাদা রাখতে ও মাস্ক ব্যবহারের পাশাপাশি ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির কালবেলাকে বলেন, আমাদের হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। আরও দুজন রোগীর অবস্থাও আশঙ্কাজনক। এখন পর্যন্ত হামে ১১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ল্যাব-কনফার্মড হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন শনাক্ত হয়েছেন।

আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১০ জন এবং নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। হাম-সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X