শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের হাত-পা বিচ্ছিন্ন

আহতদের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
আহতদের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফাজেলখার ডাঙ্গী গ্রামের ধলা মুন্সীর দুই ছেলে হায়দার মুন্সী (৪৬) ও সুজন মুন্সী (৩১)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা।

আহতদের মা নিরু খাতুন বলেন, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের সঙ্গে হায়দারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই ছেলের ওপর হামলা চালানো হয়েছে।

আহত সুজন মুন্সি মুঠোফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা প্রথমে তাকে কোপ দেয়। পরে তার ভাই হায়দারকে ধাওয়া করে একটি বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. রশিদ বলেন, হায়দার মুন্সির শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম ছিল। তার একটি হাত ও একটি পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আহতের মা নিরু খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X