হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নতুন দায়িত্বে কণ্ঠশিল্পী মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ উপকমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে। উপকমিটিতে ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৯ জন মন্ত্রী ও ৫ জন এমপি রয়েছেন। উপকমিটিতে সদস্য হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কেও রাখা হয়েছে।

এ প্রসঙ্গে এমপি মমতাজ বেগম বলেন, যে কোনো পদই দলের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমাকে এ পদে নির্বাচিত করার জন্য কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের পানিতে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

‘রোনালদো না খেললেই ভালো হতো’

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১০

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১১

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১২

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৪

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৫

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৬

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১৭

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১৮

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

১৯

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

২০
X