কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ১৬ কেজি ওজনের বাগাইড় মাছ জব্দ

উদ্ধার হওয়া বাগাইড় মাছ। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া বাগাইড় মাছ। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার জেটিঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বাগাইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। এরপরও গতকাল কর্ণফুলী নদী থেকে মাছটি ধরা হয়। এটি লম্বায় চার ফুট। এক জেলে মাছটি গোপনে বিক্রি করতে এসেছিলেন। তবে বন বিভাগ খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই জেলে মাছটি ঘাটে রেখে আত্মগোপনে চলে যান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান মাছ জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির বাগাইড় মাছটি জীবিত হলে নদীতে ছেড়ে দেওয়া যেত। কিন্তু মৃত মাছ উদ্ধার হওয়ায় সেটি জনসমক্ষে কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

মামুনুর রহমান আরও বলেন, লাল তালিকাভুক্ত এই মাছ শিকার যে নিষিদ্ধ, তা অনেকেই জানেন না। এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য জনসমাগম থাকে— এমন এলাকাগুলোয় সচেতনতামূলক ব্যানার টাঙানো হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

১০

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১১

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১২

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১৩

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৪

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৫

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৬

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১৭

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৮

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৯

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

২০
X