কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দ্য লুলা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দ্য লুলা। ছবি: সংগৃহীত

ব্রাজিল থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২২ জুলাই থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডয়চে ভেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির আওতায় এটিই প্রথম বড় পদক্ষেপ। এর আগে ট্রাম্প প্রশাসনের ব্যাপক শুল্ক আরোপের নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল।

ব্রাজিলে আগামী অক্টোবর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বেড়েছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের সঙ্গে ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, এক তদন্তের পর ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডকে অন্যায্য বলে মনে করা হয়েছে। এর মধ্যে ডিজিটাল বাণিজ্য, অবৈধ বন উজাড়সহ বেশ কিছু বিষয় রয়েছে।

এ ছাড়া ব্রাজিলের জনপ্রিয় লেনদেন ব্যবস্থা ‘পিক্স’-এর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই ব্যবস্থা মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর জন্য অসুবিধা তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার এক বিবৃতিতে বলেন, ‘গত এক বছর ধরে ব্রাজিলের সঙ্গে ব্যাপক আলোচনা হলেও এসব সমস্যার সমাধান হয়নি। তবে তদন্তে উঠে আসা বিষয়গুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আমরা ব্রাজিলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।’

নতুন শুল্ক ব্রাজিলের অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর কার্যকর হবে। এর মধ্যে রয়েছে চিনি, কৃষি যন্ত্রপাতি, পোশাক, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাগজ ও ইস্পাত।

তবে যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ কিছু পণ্যকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গরুর মাংস, কফি, খনিজ, জ্বালানি পণ্য, বিমান ও বিমানের যন্ত্রাংশ, জৈব মধু এবং পিগ আয়রন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আমেরিকা

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু রোববার

বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে ইন্টারনেট গ্রাহক

সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু

যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু

মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা

তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন

স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

টালিউডে কাজ করতে চান কাজল

১০

ফাইনালের আগে স্কালোনির ক্ষোভ, কিন্তু কেন?

১১

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

১২

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

১৪

আলোচনা সভায় বক্তারা / জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

১৫

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

১৬

ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

১৭

চার বছরের মধ্যে সব কৃষক পাবেন কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

১৮

শহীদ জিয়ার স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে ভ্যানগাড়ি দিলেন যুবদল নেতা

১৯

বাগেরহাটে ‘লতিফ মাস্টার’ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে মুগ্ধ ডেপুটি স্পিকার

২০
X