লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
লালমনিরহাটে তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আজ শুক্রবার সকালে একই স্থান থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দুজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ দুটি সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মরদেহ ভেসে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার তিস্তা নদীতে মাছ ধরতে যান। পরে সন্ধ্যায় এক যুবকের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে রাতেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একই এলাকায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘গত রাতে তিস্তা নদী তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই স্থান থেকে আজ শুক্রবার সকালে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ভারতের নাগরিক। মরদেহ পানির স্রোতে ভেসে এসেছে। স্থানীয় জনগণ মাছ ধরতে গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১১

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

১২

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

১৩

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

১৪

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

১৫

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

১৬

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

১৭

বনের হাতি কেন লোকালয়ে

১৮

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১৯

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

২০
X