জাজিরা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:২৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে টিকটক করতে গিয়ে বজ্রপাতে তরুণী

বৃষ্টিতে ভিজে তরুণীর টিকটক
বৃষ্টিতে ভিজে তরুণীর টিকটক

শরীয়তপুরে হাসপাতাল ভবনের ছাদে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও তৈরির সময় বজ্রপাতে দুই তরুণী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বজ্রপাতে আহতরা হলেন- মেঘলা আক্তার (২২) ও জিয়াসমিন আক্তার (১৮)। মেঘলা সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট এলাকার সুলতান আহমদের মেয়ে এবং জিয়াসমিনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। জানা যায়, দুজনই শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতালের স্টাফ।

শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক জানান, প্রায় দুই বছর ধরে মেঘলা ও জিয়াসমিন ইসলামী চক্ষু হাসপাতালে কর্মরত। আজ দুপুরে হাসপাতালের প্রায় সব স্টাফ খাবার খেতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ভবনের ছাদে বৃষ্টির মধ্যে নাচের ভিডিও করছিলেন। মেঘলা নাচ করছিলেন, আর জিয়াসমিন মোবাইল ফোনে তা ভিডিও করছিলেন। এমন সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজনই অজ্ঞান হয়ে যান। পরে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জিয়াসমিন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। তবে মেঘলার চিকিৎসা চলছে।

এদিকে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও করার সময় বজ্রপাতের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী নাচছেন, আরেক তরুণী ভিডিও করছেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকসানা বিনতে আকবর বলেন, বজ্রপাতে তাদের কোনো ক্ষতি হয়নি। তারা আশঙ্কামুক্ত আছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X