সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৪৬ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে চলন্ত ট্রেনে আগুন

সিলেটে চলন্ত ট্রেনে আগুন। ছবি : কালবেলা
সিলেটে চলন্ত ট্রেনে আগুন। ছবি : কালবেলা

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টা ১০ মিনিটের মধ্যে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম।

রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিন নম্বর ৩০১৩–এ হঠাৎ আগুনের সূত্রপাত হয়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুনের শিখা দেখা দিলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তারা আরও জানান, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X