গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

ট্রেনের ধাক্কায় নিহত একজনের মরদেহ। ছবি : কালবেলা
ট্রেনের ধাক্কায় নিহত একজনের মরদেহ। ছবি : কালবেলা

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে দুই যুবক টিকটক ভিডিও করছিলেন। দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় পৌঁছালে দুই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। অন্ধকার থাকার কারণে তারা ট্রেনটি লক্ষ করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম জানান, নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১০

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১২

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৩

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৪

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৫

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৭

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৮

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৯

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

২০
X