কালবেলা প্রতিবেদক, ফেনী
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত জান্নাতুল মাওয়া। ছবি : কালবেলা
নিহত জান্নাতুল মাওয়া। ছবি : কালবেলা

ফেনীতে জান্নাতুল মাওয়া (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শনিবার (১৬ মে) দুপুরে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের কৃষ্ণ ভূঁইয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মাওয়া (২২) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সদর উপজেলার কৃষ্ণ ভূইয়া বাড়ির সৌদি প্রবাসী হৃদয় ভূইয়ার সঙ্গে বিয়ে হয় জান্নাতুন মাওয়ার।

বিয়ের তিন মাস পর জীবিকার তাগিদে সৌদি আরব ফিরে যান নিহতের স্বামী হৃদয়। এরপর থেকে জায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও মনোমালিন্য সৃষ্টি হলে গত কয়েকমাস ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন মাওয়া।

সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চাপ দিলে ঘটনার দিন সকালে পিতার সঙ্গে ওই বাড়িতে যান সে।

নিহতের পিতা জানান, ঘরের ভেতরে ঢুকা মাত্রই তুচ্ছ বিষয় নিয়ে মাওয়ার সঙ্গে কথাকাটাকাটি শুরু করে তার জা কমলা। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে ঝগড়া বন্ধ হলেও মেয়ে ফিরছে না দেখে নাম ধরে ডাকেন। সাড়া শব্দ না পেয়ে দরজা বন্ধ দেখে উঁকি দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নিহতের পিতা আবদুস সাত্তার।

তার দাবি, ভেতরে ঢুকে একই কক্ষে মেয়ের জাকেও দেখতে পান তিনি। পরে সেখান থেকে মাওয়াকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মাওয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্তপূর্বক দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

নিহতের বোনের দাবি, গত সপ্তাহেও মাওয়াকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল তার জা। মৃত্যুর আগেও মারধর করা হয়েছিল।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১০

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১১

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১২

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৩

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৪

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৫

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৬

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৭

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৮

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৯

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

২০
X