কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে একা পেয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় নারীকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ‍উঠেছে। এ মামলায় ওই নারীর মামাতো ভাই ফোরকান হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান পেশায় ইলেকট্রিশিয়ান।

পুলিশ জানায়, ৪৬ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সোমবার সকালে বাদী হয়ে মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার বাড়ির দোতলায় বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ফোরকান তাদের ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ শুরু করেন। ওই সময়ে নারীকে ঘরে একা পেয়ে ফোরকান নারীকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X