ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

সড়কে শুকাতে দেওয়া খড় কাড়ল শ্যালক-দুলাভাইয়ের প্রাণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চলতি ধান কাটার মৌসুমে আঞ্চলিক সড়কের ওপর ধান ও খড় শুকাতে দেওয়ার কারণে আবারও ঝরল দুটি তাজা প্রাণ। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বিছিয়ে রাখা খড়ে চাকা পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ইমনের স্ত্রী (নিহত ফেরদৌসের বোন) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইমন। পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর শুকাতে দেওয়া কাঁচা খড়ের কারণে চাকা পিছলে যায় এবং তারা সবাই রাস্তায় ছিটকে পড়েন। ঠিক একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ওপর দিয়ে চলে যায়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে ইমন ও ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমনের স্ত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম দুর্ঘটনার মূল কারণ নিশ্চিত করে বলেন, রাস্তায় অবৈধভাবে শুকাতে দেওয়া খড়ের কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় এবং বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X