নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে মিলল বাক্সবন্দি নবজাতকের মরদেহ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার পচারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে ও ধানক্ষেতের সঙ্গে একটি বাক্সে (কার্টুনে) নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাপড় পাওয়া যায়। তবে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমালেও তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, নবজাতকটি ছেলে বাচ্চার। ধারণা করা হচ্ছে, পরিচয় লুকানোর জন্য রাতের আঁধারে নবজাতকটির মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১১

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১২

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৩

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৪

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৬

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৮

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৯

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

২০
X