কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

অভিযুক্ত কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’ | ছবি: সংগৃহীত
অভিযুক্ত কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’ | ছবি: সংগৃহীত

কুমিল্লার অশোকতলায় এক অসহায় ভিক্ষুককে কুপিয়ে তার সারাদিনের উপার্জিত মাত্র ১৬০ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় মূল হোতা কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে আটক করা হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শনাক্ত করার পর পুলিশের হাতে তুলে দেন।

গত রোববার (৩১ মে) সন্ধ্যায় কুমিল্লার অশোকতলা এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই ভিক্ষুককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপর অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়।

গত ৩ জুন (বুধবার) বিকেলে তাকে আটক করে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে অবহিত করা হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শুক্রবার (৫ জুন) সকালে বলেন, আটক কিশোর অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতেও পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১০

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৩

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৫

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৬

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৭

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৯

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

২০
X