সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে পরিচিত সেই ভিক্ষুক মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেহা বেগম। ‘সালে পাগলি’ নামেই এলাকায় পরিচিত তিনি। রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে মাছুমপুর মহল্লার একটি বাড়িতে অবস্থান করেন।

আরও জানা গেছে, গত ৯ অক্টোবর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ২ বস্তা টাকা উদ্ধার করেন স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। দুদিন পর ১১ অক্টোবর একই স্থান থেকে আরও ১ বস্তা টাকা উদ্ধার হয়। গণনা করে সব মিলিয়ে প্রায় এক লাখ ৭৪ হাজার পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ৪০ বছর ভিক্ষা করে জমানো একটি পয়সাও খরচ করেননি সালেহা বেগম। যেখানে যা পেয়েছেন খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। ভিক্ষা করে জমিয়েছিলেন তিন বস্তা টাকা। সেই টাকা রেখেই অবশেষে মারা গেলেন ভিক্ষুক সালেহা বেগম।

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু কালবেলাকে বলেন, সালেহা পাগলি ভিক্ষা করতেন। দুই দিনে তার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়েছি। অর্ধেক টাকাই পচে গেছে। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার টাকা ভালো পাওয়া গেছে। টাকাগুলো আমার কাছে জমা রয়েছে। পরে আমরা তার চিকিৎসা নিয়ে কাজ শুরু করি। সিরাজগঞ্জ সদর হাসপাতাল, নর্থবেঙ্গল হাসপাতাল সর্বশেষ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে তার লিভার ক্যান্সার ধরা পরে। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, আমরা তার মরদেহ নিয়ে এসে আজকে সকাল ১০টায় জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে দাফন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১১

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১২

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৩

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৫

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৬

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৭

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৯

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

২০
X