​নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রদল নেতা সৌরভ মিনা। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রদল নেতা সৌরভ মিনা। ছবি : কালবেলা

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও গুরুতর মারধরের মামলায় কলেজ ছাত্রদলের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০৪ জুন) তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তার আসামি সৌরভ মিনা (২৩) উপজেলার বাকসি গ্রামের মো. খোকন মিনার ছেলে। তিনি রাজলক্ষ্মী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবি এবং গুরুতর মারধরের অভিযোগে সৌরভ মিনাসহ তিনজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ভুক্তভোগীর চাচা চৌঠাইমহল (শ্রীরামকাঠী) গ্রামের জবেদ আলী শেখের ছেলে মো. আকরাম শেখ। হামলায় গুরুতর আহত মো. শামীম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম আহসান বলেন, ‘আমি এ ঘটনা মানুষের কাছ থেকে শুনেছি। যদিও এই কলেজ কমিটি জেলা ইউনিটের অধীনে তবুও আমার উপর যদি কোনো নির্দেশ আসে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

​মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) সাজেদুল কায়েস জানান, মামলায় মোট তিনজন আসামির মধ্যে প্রধান আসামি সৌরভ মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

১১

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

১২

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১৩

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১৪

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১৫

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৬

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১৭

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

১৮

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৯

মেসির চোখে সেরা ব্রাজিল

২০
X