ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।

এই ঘটনায় রোববার (৭ জুন) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তার আগের স্বামী প্রবাসে থাকার সুযোগে স্থানীয় এক ইটভাটা শ্রমিকের সঙ্গে মুঠোফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে দুই মাস আগে নিজের দুই সন্তানকে মায়ের বাড়িতে রেখে ওই শ্রমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি।

বিয়ের দুই মাস পর, শনিবার (৬ জুন) ওই নারী তার নতুন স্বামীকে সঙ্গে নিয়ে মায়ের বাড়িতে ফিরে আসেন। তবে পরিবার ও স্থানীয় কিছু মানুষ তাদের এই বিয়ে মেনে নেয়নি। উল্টো স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন ওই নবদম্পতিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই দম্পতি নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হন। পথিমধ্যে ঘিওরের বাসুদেববাড়ী এলাকায় পৌঁছালে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা ওই নারীর নতুন স্বামীকে জোরপূর্বক বেঁধে ফেলে এবং তাকে আটকে রেখেই ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন রোববার সকালে ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একজনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X