কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অর্থ গণনা করেন প্রায় ৫০০ জন। ছবি : কালবেলা
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অর্থ গণনা করেন প্রায় ৫০০ জন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রাসহ বিপুল সংখ্যক স্বর্ণালংকার।

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা গণনা শেষে শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টা থেকে দানবাক্স খোলার পর টাকা গণনা শুরু হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদ সূত্রে জানা গেছে, প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ পাগলা মসজিদে দান করতে যান। প্রতি ৪-৬ মাস পর পর জেলা শহরের নরসুন্দা নদী তীরে পাগলা মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। এসব দানবাক্সে পাওয়া যায় বিপুল সংখ্যক টাকাপয়সা ও বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণালংকার।

দানবাক্স খোলার পর প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢেলে গণনা করা হয়। আজ গণনার কাজ করছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ কর্মী। সেখানে আরও আছেন মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সদস্যসহ আরও প্রায় ৫০০ জন।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত প্রায় ১১৪ কোটি ১৩ লাখ টাকা নগদ ব্যাংকে জমাসহ অনলাইনের দানের আরও প্রায় ২৫ লাখের বেশি টাকা জমা আছে। আজকের টাকা গণনা শেষে আগের টাকার সঙ্গে এটাও ব্যাংকে জমা হবে।

তিনি আরও বলেন, এছাড়াও পাগলা মসজিদে জমা টাকার লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। মসজিদের কলেবর বাড়াতে আগের সাড়ে ৫ একর জায়গার পাশে আরও ৫৩ দশমিক ৭ শতাংশ জায়গা কেনা হয়েছে।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। টাকা ছাড়াও এখানে পাওয়া যায় বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হিরা। টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করে মানুষ।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে, এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১০

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১১

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১২

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৩

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৪

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৫

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১৬

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৭

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৮

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৯

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

২০
X