মোংলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোংলায় ৮০০ টন ক্লিংকার নিয়ে লাইটার ডুবি

মোংলায় জাহাজডুবি। ছবি : কালবেলা
মোংলায় জাহাজডুবি। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮০০ টন ক্লিংকার নিয়ে এমভি আনমোনা-২ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ১০ নাবিক-কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশন ও শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক জাহাজ থেকে ৮০০ টন ক্লিংকার নিয়ে সেনা কল্যাণ সিমেন্ট কারখানায় যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটার জাহাজটি। এ সময় এটি পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে। এতে লাইটারটি কাত হয়ে তাতে পানি ঢুকে ডুবে যায়। এ সময় দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১০ নাবিক-কর্মচারী।

সূত্র জানিয়েছে, গত ১৪ অক্টোবর ২৬ হাজার ৫০০ টন ক্লিংকার নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বাণিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদার্স। তবে লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

১০

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

১১

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

১২

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

১৪

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১৬

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১৭

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৮

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৯

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

২০
X