মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো মোংলা বন্দর হয়ে হিমায়িত ফল আমদানি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী আপেল ভর্তি কন্টেইনার হস্তান্তর করেন। ছবি : কালবেলা
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী আপেল ভর্তি কন্টেইনার হস্তান্তর করেন। ছবি : কালবেলা

মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এ বন্দর দিয়ে আমদানি হলো হিমায়িত ফল।

গত ১২ ডিসেম্বর চীন থেকে আমদানি করা এসব হিমায়িত আপেল নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি মার্কস হাই ফং জাহাজটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মোংলা বন্দরে পৌছায়।

এরপর বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের বিশেষজ্ঞরা ৪০ ফুটের কন্টেইনার দুটিতে থাকা ৫১ টন আপেল কায়িক পরীক্ষা করার পর বন্দর জেটিতে খালাস করা হয়।

পরে বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী আনুষ্ঠানিকভাবে আমদানিকারক প্রতিষ্ঠানের মেসার্স এশিয়ান ফ্রুটস (বিডি) লিমিটেডের মালিক সিরাজুল ইসলামের কাছে আপেল ভর্তি কন্টেইনার দুটি হস্তান্তর করেন।

মোংলা বন্দরের মাধ্যমে হিমায়িত ফল হস্তান্তর অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ছাড়াও বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন) ড. এ কে এম আনিসুজ্জামান, পরিচালক (ট্রাফিক) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদীসহ কাস্টমস কর্মকর্তারা ও আমদানিকারক প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X