সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০১:১৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেড় শতাধিক কর্মকর্তা নিয়ে ‘মুজিব’ দেখলেন সাতক্ষীরার ডিসি

দেড় শতাধিক কর্মকর্তা নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন সাতক্ষীরার ডিসি হুমায়ুন কবির। ছবি : কালবেলা
দেড় শতাধিক কর্মকর্তা নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন সাতক্ষীরার ডিসি হুমায়ুন কবির। ছবি : কালবেলা

সিনেমা হলে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তার সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের সংগীতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়ে উপভোগ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজিব তালুকদার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আরডিসি, এসিল্যান্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী মিলে উপভোগ করেন সিনেমাটি। সাধারণ দর্শনার্থীদের জন্যও হল উন্মুক্ত রাখা হয়।

জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মূলত তরুণদের দেখা উচিত। বিশেষ করে নতুন প্রজন্ম, যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শুনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু সংগ্রামের জীবন, সপরিবারে হত্যাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এ সিনেমায়। সিনেমাটি দেখলে শিশু, কিশোর ও তরুণ সমাজ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে এ সিনেমাটি সবার দেখা প্রয়োজন। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ যেন এ সিনেমাটি দেখেন, সেই আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X