শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শিবিরের শোডাউন, কলেজ সভাপতি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা বাজারে বিক্ষোভ মিছিল করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মৌলভীবাজারের বড়লেখা বাজারে বিক্ষোভ মিছিল করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা। এসময় মিছিল পরবর্তী সমাবেশ থেকে বড়লেখা সরকারি কলেজ সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে মিছিলের পর পুলিশ বড়লেখা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুন নুরের ছেলে।

ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার প্রচার সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ প্রেস রিলিজের মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সেক্রেটারি আলম হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়াত্ব সৃষ্টি করেছে। আওয়ামী সরকার বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। এদেশের ব্যাংক লুটের ইতিহাস, শেয়ার বাজার লুটের ইতিহাস, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস আওয়ামী সরকার তৈরি করেছে। এদেশের জনগণ এদেশের ছাত্র জনতার আওয়ামী লীগের বিচার বাংলাদেশে করবে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, বড়লেখায় ছাত্রশিবির মিছিল করে। মিছিলের পর বড়লেখা সরকারি কলেজের সভাপতি তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। সে পুরাতন মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১০

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১১

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১২

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৩

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৪

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৫

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১৬

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১৭

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৮

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৯

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

২০
X