ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি প্রকাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ জানুয়ারি) শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লা বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে আসছে। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত থাকার ফলে সাত কলেজের শিক্ষার্থীরা নিয়মিত সেশনজট, পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং শিক্ষা পরিবেশের অবনতির মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে সাত কলেজকে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই একমাত্র বাস্তবসম্মত পথ।

নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া কিংবা দমনমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। বরং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়া শুরু করা সরকারের দায়িত্ব।

বিবৃতিতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় বিলম্ব না করে অবিলম্বে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X