সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার গ্রেপ্তারের খবরে বাবার মৃত্যু

শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাইকের পিছনে বাবা মো. লুৎফর রহমান। ছবি : সংগৃহীত
শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাইকের পিছনে বাবা মো. লুৎফর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ছেলে গ্রেপ্তার হওয়ার খবর শুনে স্ট্রোক করে মো. লুৎফর রহমান নামে এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. লুৎফর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাবা।

পারিবারিক সূত্র জানায়, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর পাওয়ার পরে বাবা লুৎফর রহমান স্ট্রোক করেন। চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিল। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক ইলাহী মুন্না জানান, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পরে তা বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X