সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কারখানায় ভাঙচুরের ঘটনায় তিন মামলা, আসামি ১৫০০

আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত
আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় গত এক সপ্তাহের বিভিন্ন সময়ে শ্রমিক বিক্ষোভে ভাঙচুরের ঘটনায় মামলা করেছে ৩টি কারখানার কর্তৃপক্ষ। গত শুক্রবার আশুলিয়া থানায় পৃথকভাবে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১২০০-১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী।

আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইন অ্যাপারেলস লি., বেরন সরকার মার্কেট এলাকার হামীম গ্রুপের নেক্সট কালেকশন্স লি. এবং ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লি. কর্তৃপক্ষ মামলাগুলো দায়ের করে।

কাঠগড়া এলাকার ছেইন অ্যাপারেলস লিমিটেডের মামলার এজহারে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় ফ্যাক্টরিতে উৎপাদন চলাকালে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন শ্রমিক ও বহিরাগত আন্দোলনকারী ফ্যাক্টরির প্রধান ফটকে এসে ফ্যাক্টরি বন্ধের দাবিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

আন্দোলনকারীরা প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকলে ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের মারধর করে। এ ছাড়া ফ্যাক্টরি ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে। উৎপাদন কাজ বন্ধ করে শ্রমিকদের বাহির করে না দিলে ফ্যাক্টরিতে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। ভাঙচুরে ফ্যাক্টরির অনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজহারে উল্লেখ করা হয়েছে।

বেরন সরকার মার্কেট এলাকার হামীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটিডের দায়ের করা মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে বহিরাগত প্রায় ৫০০-৬০০ জন অজ্ঞাতনামা আসামি লাঠিসোঁটা দেশি অস্ত্র নিয়ে ফ্যাক্টরির সামনে এসে ফ্যাক্টরি লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যাক্টরির নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন সেকশনে ভাঙচুর চালায়। এতে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া ফ্যাক্টরিতে থাকা বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, অগ্নিনির্বাপক যন্ত্র, সিসি ক্যামেরা, ওয়াকিটকি, ফিংগার পাঞ্চ মেশিন, প্রজেক্টর, ১৪ হাজার ৮০০ পিস তৈরি পোশাকসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এমনকি ফ্যাক্টরির নির্বাহী পরিচালক এস এম শাহাবুদ্দিন, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) রনি মোল্লাসহ বেশ কয়েজন কর্মকর্তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করা হয়।

ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেডের দায়ের করা মামলার এজহারে বলা হয়েছে, গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার দাবিতে গত ৩১ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ শ্রমিক ও বহিরাগত আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে মিছিল করে ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে আসেন। তারা ফ্যাক্টরির উৎপাদন কাজ বন্ধের দাবিতে ফ্যাক্টরি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে। ফ্যাক্টরির শ্রমিকরা বের হয়ে গেলে বের হওয়া শ্রমিকদের অনেককেই মারধর করা হয়। এ ছাড়া ইটপাটকেল নিক্ষেপ করে ফ্যাক্টরি ভবনের গ্লাস ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। ভাঙচুরের কারণে ফ্যাক্টরিতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী কালবেলাকে বলেন, আশুলিয়ায় ৩টি কারখানায় ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় ওই তিন কারখানার কর্তৃপক্ষ পৃথকভাবে ৩টি মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X