মোংলা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে এবার হচ্ছে না রাসমেলা

বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের ওই সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে, উৎসবকে ঘিরে এবার হচ্ছে না রাসমেলা।

রোববার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা ও রাস উৎসব কমিটিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী এ ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত হয়। তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের ওই সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে এবং উৎসবকে ঘিরে এবার রাসমেলা হবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। উৎসব চলাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন বঙ্গোপসাগরের চর আলোরকোল এলাকায় পূর্ণিমার জোয়ারে স্নান করে, যাতে তাদের সব পাপ মোচন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

ইংল্যান্ডের দারুণ শুরু

১২

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৫

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৬

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৯

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

২০
X