মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় বিএনপির ২৬ নেতাকর্মীর আ.লীগে যোগদান

কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির ২৬ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা
কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির ২৬ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা

আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির ২৬ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ফুলের মালা দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম।

উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বিএনপি নেতা মোসলেম উদ্দিনের নেতৃত্বে ২৬ জন নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এ ছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুজ্জামান নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১০

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১১

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১৩

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১৪

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৫

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৬

বান্দরবানে কমছে বন্যার পানি

১৭

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৮

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৯

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

২০
X