নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা : নির্বাচন কমিশনার

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : কালবেলা
নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে যা যা দরকার, আমরা তাই করব। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃংখলাবাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, বিদেশিরা আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের অর্থনৈতিক, আঞ্চলিকসহ নানা রকম সম্পর্ক রয়েছে, তারা আমাদের উন্নয়ন সহযোগী। বন্ধু হিসেবে তারা আমাদের পরামর্শ দিতেই পারে। তবে যেটি আমরা ভালো মনে করি, সেটি গ্রহণ করব। সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের পরিকল্পনার কথা জেনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলেছে, আপনাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই।

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত এখনো হয়নি। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছিল। তবে এবারও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X