লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আয় কমেছে সমাজকল্যাণ মন্ত্রীর

নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত
নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আয় কমেছে। বর্তমানে তার বার্ষিক আয় ৩২ লাখ ৬ হাজার ৪০৬ টাকা। গত ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় তার বার্ষিক আয় ছিল ৩৪ লাখ ৩৫ হাজার ৮৫৫ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরের তার বার্ষিক আয় কমেছে দুই লাখ ২৬ হাজার টাকা।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নুরুজ্জামান আহমেদ। পরে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এবার মন্ত্রী তার হলফনামায় আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন কৃষি খাতে দুই লাখ ৪৯ হাজার ৬০০ টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া এক লাখ ১৬ হাজার ৯০০ টাকা, ব্যবসা ৬ লাখ; শেয়ার, সঞ্চয়/ব্যাংক আমানত ৮ লাখ ৫৪ হাজার ৯৬ টাকা ও সম্মানী ১৩ লাখ ৮৫ হাজার টাকা।

এ ছাড়া নিজস্ব সম্পদ হিসেবে দেখিয়েছেন নগদ ৯৫ লাখ ৭৮ হাজার ২৫৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ দুই কোটি ১৪ লাখ ৪ হাজার ৯৯৭ টাকা, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ ২০ লাখ টাকা; বাস, ট্রাক, মোটর গাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল বাবদ ৩৪ লাখ ৬১ হাজার, স্বর্ণ, অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি ৩২ হাজার, ইলেকট্রনিকস সামগ্রী ৬০ হাজার ও আসবাবপত্র ২৬ হাজার ৫০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১০

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১১

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১২

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৪

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৬

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৭

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৮

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৯

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

২০
X