কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট খামেনির

ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট খামেনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে অফিসিয়াল পেজে তিনি এ কার্টুন পোস্ট করেন।

সোমবার (১২ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি কার্টুন পোস্ট করা হয়েছে। পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভাঙতে থাকা একটি প্রাচীন সারকোফাগাস (কফিন) হিসেবে দেখানো হয়েছে। কার্টুনটির সঙ্গে লেখা হয়েছে, এটিও উৎখাত হবে।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা ওই ছবিতে ট্রাম্পকে প্রাচীন মিসরীয় ধাঁচের পাথরের কফিনে উপস্থাপন করা হয়েছে, যা একটি সমাধিক্ষেত্ররের ভেতরে রাখা রয়েছে। কফিনটির গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা ও গ্রেট সিল অব দ্য ইউনাইটেড স্টেটস খোদাই করা রয়েছে এবং সেটি ফেটে ভেঙে পড়তে দেখা যাচ্ছে। কার্টুনটির ওপর লেখা রয়েছে—ফারাওয়ের মতো।

কার্টুনটির সঙ্গে দেওয়া বার্তায় প্রাচীন মিসরের ফারাও ও বাইবেলের জেনেসিস গ্রন্থে বর্ণিত কিংবদন্তিতুল্য চরিত্র নমরুদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তারা সবাই অহংকারের চূড়ায় থাকা অবস্থায়ই পতনের শিকার হয়েছিল। একই সঙ্গে ইরানের পাহলভি রাজবংশের প্রথম ও দ্বিতীয় শাহ—রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের কথাও উল্লেখ করা হয়।

পোস্টে বলা হয়, এই ব্যক্তি যে অহংকার ও দম্ভ নিয়ে বসে সারা বিশ্বের বিচার করে, তারও জানা উচিত—ফারাও, নমরুদ, রেজা খান, মোহাম্মদ রেজা ও তাদের মতো বিশ্বের অত্যাচারী ও দাম্ভিক শাসকরা সবাই অহংকারের সর্বোচ্চ পর্যায়ে থাকা অবস্থায়ই উৎখাত হয়েছিল। এটিও উৎখাত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X