দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভূমি অফিসে শুনানিতে এসে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

কুষ্টিয়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা
কুষ্টিয়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে মিস কেসের শুনানি করতে এসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রতন আলী, আশরাফুল, বিপ্লবসহ দুই পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ও বিপ্লবের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে আশরাফুল একটি মিস কেস করেন, যার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকার কারণে শুনানির ডেট পেছানো হয়। এ সময় দুপক্ষের লোকজন ভূমি অফিসের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল ইসলাম বলেন, আমি অফিসের বাইরে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জমি জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X