পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা পর্যায়ে দেশের সর্ব প্রথম ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু পেকুয়ায়

ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের উদ্বোধন করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী। ছবি : কালবেলা
ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের উদ্বোধন করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ে দেশের সর্বপ্রথম ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফিতা কেটে হাসপাতালের এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজিবুর রহমান, ডা. পিয়াল পাল, ডা. মেহেজাবিন, ডা. আব্দুল্লাহ আল নোমান, ডা. এমএ মনসুর, উপসহকারী মেডিকেল অফিসার জিয়াউদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মোস্তাক আহমদসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী।

আরএমও ডা. মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো মহিউদ্দিন মাজেদ চৌধুরীর দীর্ঘ এক বছরের পরিকল্পনায় এই অত্যাধুনিক জরুরি বিভাগ স্থাপিত হল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের মাধ্যমে রোগীরা গ্রামেই উন্নত চিকিৎসা সুবিধা পাবে এবং চিকিৎসার জন্য শহরে যাত্রার প্রবণতা অনেকটাই কমে আসবে। এতে মানুষের দুর্ভোগ ও চিকিৎসা ব্যয় উভয়ই কমবে। বর্তমান সরকারের আমলেও স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তা ছাড়া পাচ্ছে বিনামূল্যে এ মাসভিত্তিক ওষুধসামগ্রী।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, উপজেলা পর্যায়ে প্রথম বারের মতো বাংলাদেশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের এ সেবা কার্যক্রম প্রদান ইউনিসেফের সহযোগিতায় চালু হল পেকুয়া উপজেলায়। এক ছাদের নিচে দুই বেড এইচডিও, দুই বেড অবজারভেশন, এক বেড নিওনেটাল রিসাসিটেশন, আলট্রাসনোগ্রাফি, ব্লাড ট্রান্সফিউশন কর্নার, মিনি মাইনর সার্জারি কর্নার, ইসিজি কর্নার, অটোমেটিক প্রেসার মেজার, প্যাথলজি স্যাম্পল কালেকশন বুথ, অন্তঃসত্ত্বাসহ সকল প্রকার দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসার জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের একাংশের সেবা চালু হলো। আগামী জানুয়ারির শেষের দিকে এই সেবা কেন্দ্রের পুরোপুরি সুফল পাবে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, বাঁশখালীসহ মহেশখালী উপকূলীয় এলাকার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১০

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১১

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১২

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৪

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৫

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৬

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৭

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৮

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৯

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২০
X