বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা কর্মকর্তাকে মারপিট, ছাত্রলীগের সাবেক সহসভাপতিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারপিটের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মানিকপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মামলার প্রধান আসামি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী (৩২) এবং মালিপাড়া গ্রামের মৃত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ মিয়াজীর ছেলে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন মিয়াজী (২৭)। এতে এখন পর্যন্ত এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুজন মামলার এক ও দুই নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালি ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তার দপ্তরে দরজা আটকে মারপিট করে। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকার হ্যাট্রিকে ফ্রান্সকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১০

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১১

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৩

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৪

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৫

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১৭

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৮

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৯

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

২০
X