বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আবু সাইদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
আবু সাইদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক সেনা সদস্য শামীম হোসেন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আবু সাইদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে র‌্যাব-৬ এর একটি দল হরিণাকুণ্ডু শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৪ নভেম্বর হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আবু সাইদকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব।

ঝিনাইদহ-৬ র‌্যাব ক্যাম্প কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গ্রেপ্তার আবু সাইদ তার নিকটে থাকা আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া সে হরিণাকুণ্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম হোসেনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X