সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, থানায় অভিযোগ

ঢাকা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ঢাকা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আশুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের এক কর্মীকে নৌকা প্রার্থীর কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশুলিয়ার জামগড়া গোরাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম।

বুধবার (২৭ ডিসেম্বর) কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ।

অভিযুক্তের তালিকায় আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো. আরিফসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের কথা উল্লেখ করা হয়েছে।

আহত মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি সাইফুল ইসলামের সমর্থক। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার সাত থেকে আটজন সহযোগী মিলে আমাদের মারধর করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে।’

তিনি বলেন, একইসঙ্গে এ এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে আমাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় আমরা থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করব।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমার কর্মীদের নির্বিচারে মারধর করা হচ্ছে এমনকি পোস্টার লাগাতেও কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাব।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর বলেন, ‘অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১০

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১১

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

১২

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

১৩

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

১৪

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

১৫

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

১৬

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

১৭

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

১৮

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

১৯

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

২০
X