দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর। ছবি : কালবেলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী অনুসন্ধান টিমকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্গাপুরের কাঁঠালবাড়িয়া বাজারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে, ১৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যানার ঝুলাতে গিয়ে নৌকার সমর্থকের হামলায় গুরুতর আহত হন স্বতন্ত্র প্রার্থীর কর্মী আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, নির্বাচন কমিশন যখন দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাচ্ছেন ঠিক তখনই পেশি শক্তি ব্যবহার করে কিছু লোক পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X