লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আরও উন্নত করা হবে বুড়িমারী স্থলবন্দর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঁচ জেলার সঙ্গে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর লালমনিরহাট সদরের মানুষের নৌকায় ভোট দেওয়ার সুযোগ হয়েছে। বিগত আমলে কোনো সরকার লালমনিরহাটের উন্নয়ন করেনি, যা আওয়ামী লীগ করেছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সন্ত্রাস জঙ্গিবাদ করে কেউ মানুষের ক্ষতি যেন করতে না পারে। সে জন্য সবাইকেই আমি সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেবে। ভোটের মালিক জনগণ, এটা তাদের সাংবিধানিক অধিকার। আমাদের নৌকার প্রার্থীও আছে, স্বতন্ত্রও আছে এবং অন্যান্য দলও আছে।

তিনি আরও বলেন, প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু সংঘাত-মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। সংঘাত হলে আমার দলের যদি কেউ করে, তার কিন্তু রেহাই নেই। তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সময়ের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারাটা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কেউ যেন কোনো অভিযোগ না আনতে পারে নির্বাচন নিয়ে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি লালমনিরহাট-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাড. মতিয়ার রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X