বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ, পুলিশ মোতায়েন

বেলকুচিতে বৃহস্পতিবার ভাঙচুর করা স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনী অফিস। ছবি : কালবেলা
বেলকুচিতে বৃহস্পতিবার ভাঙচুর করা স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনী অফিস। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ-৫ আসনের বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থক সুমন হিটলারের ওপর হামলা এবং অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। সুমন হিটলার মুুকুন্দগাঁতি গ্রামের হাজী সাইদূল ইসলামের ছেলে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী সুমন হিটলার বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার নির্বাচন করার কারণে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন এসে আমার ওপর হামলা চালান। তার আগে কড়ইতলা এলাকার ঈগল পাখির নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন তারা।

তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, সুমনসহ কয়েকজন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক আলমাছকে নৌকার নির্বাচন করায় হুমকি দিয়েছিলেন। তাই কড়ইতলায় তাকে ডাকলে হালকা ধস্তাধস্তি হয়। তবে তিনি ঈগল পাখির নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন।

এদিকে নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনাকারী পর্যবেক্ষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার বলেন, আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সেখানে কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের চরকায় তেল দাও; কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১১

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১২

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৩

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৪

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৫

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৬

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৭

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৯

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

২০
X