ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালের গাড়িতে হামলার অভিযোগ

ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে শৈলকুপা উপজেলার বড়দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন ট্রাক প্রতীকের গণসংযোগ করে মির্জাপুর ইউনিয়ন থেকে শৈলকুপা শহরে ফিরছিলেন। পথিমধ্যে তার বহনকৃত জিপগাড়িটি ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দা ব্রিজ এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপির সমর্থকরা মিছিল থেকে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় মিছিল থেকে কর্মী-সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন জানান, মির্জাপুর ইউনিয়নের আনিপুর থেকে ভোট চেয়ে ফেরার নৌকার স্লোগান নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের কর্মী-সমর্থকরা গাড়ির ওপর হামলা চালায়৷ অবস্থা বেগতিক দেখে আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। নৌকার কর্মী-সমর্থকরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হামলায় আমার গাড়ির সামনে ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, নৌকার সমর্থকরা আমি গাড়ীতে আছি ভেবে হামলা করেছে। কিন্তু গাড়িতে আমার সহধর্মিণী ছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এমন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে ট্রাক প্রতীকের প্রচার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, নৌকা প্রতীকের সমর্থকরা সোমবার বিকেলে এই হামলা চালিয়ে ট্রাক প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১০

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১১

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১২

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৪

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

১৫

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১৭

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১৮

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X