ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বালু ভরাটকালে মেঘনায় তলিয়ে গেল ২৫ শ্রমিক

ভোলা সদরের শিবপুর এলাকায় ইপিজেডে বলগেট এলাকায় ভরাট করা বালু নদীগর্ভে বিলীন হয়। ছবি : কালবেলা
ভোলা সদরের শিবপুর এলাকায় ইপিজেডে বলগেট এলাকায় ভরাট করা বালু নদীগর্ভে বিলীন হয়। ছবি : কালবেলা

ভোলা সদরে বালু ভরাটকালে ২৫ জন শ্রমিকসহ প্রায় ৩০০ ফুট এলাকা মেঘনার নদী গর্ভে তলিয়ে যায়।

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার শিবপুর এলাকায় চায়না কোম্পানির ইপিজেডে বলগেটে বালু ভরাটকালে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শ্রমিকের ডাক-চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

এদের মধ্যে মারাত্মক আহত পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন, সুমন (৩৫), জাফর (৩০), ইমন (২৬), ইউনুস (৪০), হারুন (৪৫)। আহতরা সবাই সিকিউরিটি গার্ড বলে জানা গেছে। অপর শ্রমিকরা হলেন দুলাল (৩০), জামাল (৩০), নুর হোসেন ৩৫), ঝন্টু (৩০) ও ইউনুছ (২৮) সহ মোট ১২ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা সালাউদ্দীন।

সরেজমিনে দেখা যায়, নিত্যদিনের মত চায়না কোম্পানির ইপিজেড তৈরির কাজে বালুর মাঠ ভরাটের কাজ চলছিল। শ্রমিকরা বলগেট থেকে জিও টিউব ব্যাগে বালু ভর্তি করার সময় হঠাৎ প্রায় ৩০০ ফুট এলাকা শ্রমিকসহ নদী গর্ভে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তলিয়ে যাওয়া শ্রমিকরা ভেসে উঠলে অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করা হয়।

স্থানীয় উদ্ধারকারীরা ২৫ জন শ্রমিকের মধ্যে আহত পাঁচজনকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ও তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে বালুর মাঠ ভরাটের দায়িত্বে থাকা জনৈক আলাউদ্দিনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X