ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভুল রক্তে মায়ের মৃত্যু, জন্মের ৪ দিনেই এতিম শিশু

প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা চালায়। ছবি : সংগৃহীত
প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা চালায়। ছবি : সংগৃহীত

ভোলায় ভুল রক্ত দেওয়ায় লামিয়া আক্তার নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাটি ঘটেছে ভোলা শহরের ‘বন্ধন হেলথ কেয়ার’ নামের একটি ক্লিনিকে। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারের পর ক্রস ম্যাচিং ছাড়াই ‘ও’ পজিটিভের পরিবর্তে চিকিৎসকরা ‘বি’ পজিটিভ রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য বন্ধন ক্লিনিকে ভর্তি হন। দুপুরে সিজারিয়ানের (অস্ত্রোপচারের) মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন তিনি।

পরে রোগীর রক্তের গ্রুপ নির্ণয় ও ক্রস ম্যাচিংয়ের জন্য ১ হাজার ২০০ টাকা নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ক্রস ম্যাচিং ছাড়া ‘ও’ পজিটিভের পরিবর্তে এক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত রোগীর শরীরে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই রোগীর খিঁচুনি দেখা দেয় এবং অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। সেখানেই মারা যান তিনি।

স্বজনদের অভিযোগ, চিকিৎসায় ত্রুটি ছিল। রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ হলেও ব্লাড ক্রস ম্যাচিং না করেই ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয়েছে প্রসূতির শরীরে। তাতে রোগীর অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লামিয়া।

জানা গেছে, প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন এবং একপর্যায়ে ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। ঘটনার পরপর ক্লিনিকের মালিকসহ সবাই পালিয়ে যায়।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন আহমেদ বলেন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X