কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, ভোগান্তিতে মানুষ

কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে বের হয়েছেন জন সাধারণ। ছবি : কালবেলা
কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে বের হয়েছেন জন সাধারণ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সীমান্তবর্তী জেলা হওয়ায় উত্তরীয় হিম হাওয়ায় কাবু হয়ে পড়েছে এ জেলার জনপদ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সকল পেশাজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছে ভোগান্তিতে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল মিয়া বলেন, গত ৮-১০ বছরে কুড়িগ্রামে এমন পরিস্থিতি দেখি নাই। শীতের সঙ্গে প্রচুর ঠান্ডা বাতাস। এ বছর শীতের চিত্রটা ভিন্ন। আজও প্রচুর কুয়াশা পড়েছে। চারদিক ঢেকে গেছে। আমরা বয়স্ক মানুষ আমাদের হাঁটতে চলতে খুব সমস্যা হয়।

পৌর শহরের হাটির পাড়ের আবু মিয়া বলেন, ঠান্ডায় কাজ করা খুব কষ্ট হইছে। হাত-পা বরফ হয়ে যাচ্ছে। এই অবস্থায় ইট বালু সিমেন্টের কাজ করি। কী করব কাজ না করলে তো আর সংসার চলবে না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ রকম তাপমাত্রা আরও দুই চার দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

১০

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

১১

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

১২

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১৪

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৫

ক্লিন শিটের রেকর্ড গড়ে-চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১৬

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৮

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৯

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

২০
X