কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে, সেইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এর আগে, গতকাল বুধবার শুধু এক জেলায় ছিল এ হাওয়ার প্রবাহ।

এদিকে, গতকালেও তুলনায় কমেছে তাপমাত্রাও। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা আট দিন ধরে এ এলাকাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হচ্ছে। আজ দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শৈত্যপ্রবাহ সীমাবদ্ধ ছিল শুধু পঞ্চগড়ে।

চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে ৫ দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার একটি হতে পারে তীব্র। মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে। টানা চার দিন কিছুটা কম থাকলেও আজ আবার এর বিস্তার বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, আগামীকাল দেশের তাপমাত্রা ফের কমতে পারে। তিনি আরও বলেন, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের উত্তরাঞ্চল এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে সারা দেশেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X