ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা অনিশ্চিত ৩৩ শিক্ষার্থীর

পরীক্ষা অনিশ্চিত ফেনী সরকারি কলেজের ৩৩ জন শিক্ষার্থীর। ছবি : কালবেলা
পরীক্ষা অনিশ্চিত ফেনী সরকারি কলেজের ৩৩ জন শিক্ষার্থীর। ছবি : কালবেলা

শিক্ষাবোর্ড ও কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা এবং খামখেয়ালিতে বিপাকে পড়েছেন ফেনী সরকারি কলেজের ৩৩ জন শিক্ষার্থী। এ কারণে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

উপায়ান্তর না পেয়ে মানবিক বিবেচনায় হস্তক্ষেপ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ৩৩ জন শিক্ষার্থী ২০২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ফেনী সরকারি কলেজে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হন। ফেনী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৭৫ নির্ধারণ ছিল। তবে ওই শিক্ষার্থীর প্রায় সবার ফল নির্ধারিত জিপিএ ৪ দশমিক ৭৫-এর ওপরে ছিল। এর মধ্যে ২৪ জনের ফল ছিল জিপিএ-৫। সঙ্গত কারণেই তারা বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষও তাদের আবেদন আমলে নিয়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়নের সুযোগ করে দেয়।

এমনকি একাদশ শ্রেণির সাময়িক, বার্ষিক ও দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায়ও তারা বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়। পরবর্তীতে কলেজ থেকেও যথাসময়ে ৩৩ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বিভাগ ও বিষয় কোড সংশোধনের অনুরোধ জানিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি পাঠানো হয়। তার আগে সংশোধনের জন্য নির্ধারিত টাকাও ব্যাংকে জমা দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিনেও এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। আগামী জুনের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা শুরুর সময় নির্ধারণ রয়েছে।

এদিকে দ্রুত সিদ্ধান্ত না পেলে ৩৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন রক্ষায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসাইন মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১০

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১১

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১২

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৩

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৪

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৯

স্বর্ণের আজকের বাজারদর

২০
X